মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

আমাকে একটু সময় দিলে সব সমস্যা দূর করব: বাহাউদ্দিন নাছিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ :  আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম তার নির্বাচনি প্রচারণায় মানুষকে ভোটকেন্দ্রমুখী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি নির্বাচনে জয়ী হলে ঢাকা-৮ আসনের নাগরিকদের সব সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন।এজন্য ঢাকা-৮ আসনের নাগরিকদের কাছে একটু সময় চেয়েছেন নৌকার এ প্রার্থী।

নির্বাচনি প্রচারের শেষ দিন ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় পশ্চিম শান্তিবাগ এলাকায় গণসংযোগ দিয়ে বাহাউদ্দিন নাছিম তার নির্বাচনি প্রচারণার কার্যক্রম শুরু করেন। তিনি নটরডেম কলেজের প্রিন্সিপাল ড. ফাদার হেমন্ত পিউস রোজারিওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নটরডেম কলেজের শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কনফারেন্স রুমে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি মতিঝিল বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ থেকে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে শ্রমিক কর্মচারী জমায়েত ও নির্বাচনি প্রচারণা, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে মতবিনিময় সভা, বিকালে মতিঝিল টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভা, বুয়েটের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে গণসংযোগ ও পুরানা পল্টন প্রতিবেশি নিরাপত্তা কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেন। 

নৌকার প্রার্থী বাহাউদ্দিন নাছিম বলেন, ঢাকা-৮ আসনটি পল্টন, মতিঝিল, শাহবাগ, রমনা ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এই আসনে রয়েছে বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিল, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, সচিবালয়, হাইকোর্ট, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, কাকরাইল, নয়াপল্টন, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শহীদ মিনার, জাতীয় জাদুঘর, ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম, কমলাপুর রেলস্টেশনসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। রাজধানী ঢাকার হার্ট হচ্ছে ঢাকা-৮ আসন। এই আসনকে স্মার্ট করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব। 

তিনি বলেন, ঢাকা-৮ আসনের নাগরিকদের কিছু অসুবিধা রয়েছে। গ্যাস, পানিসহ নানা বিষয়ে ভোগান্তিতে রয়েছেন।আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে সমন্বয় করে তাদের জন্য কাজ করব। আমি চেষ্টা করব এই এলাকা পরিষ্কার, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত করার। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে শিক্ষার পরিবেশ ঠিক থাকে তার জন্য আমি চেষ্টা করব। কোনো প্রকার দুর্নীতিকে আমরা ছাড় দেব না। আমাকে একটু সময় দিলে আমি তাদের (ঢাকা-৮ আসনের নাগরিক) সব সমস্যা দূর করব, ইনশাআল্লাহ। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit