মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

গাজায় যুদ্ধবিরতির দাবি, বর্ষবরণ উৎসবেও উত্তাল নিউইয়র্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ষবরণের উৎসবেও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ হয়েছে জর্ডানের আম্মানেও। 

আতশবাজি পুড়িয়ে, গান গেয়ে, নেচে নতুন বছরকে যখন বরণ করে নিচ্ছে পুরো বিশ্ব, তখনও বর্বরতা থামেনি গাজাবাসীর জীবনে। পুরাতন বছরের শেষ কিংবা নতুন বছরের শুরু, পুরোটা সময়জুড়েই গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খ্রিষ্টিয় বর্ষবরণের উৎসবেও ছিল গাজায় যুদ্ধ বন্ধের দাবি। ফিলিস্তিনিদের জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন অনেকে। ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা বেলুন নিয়ে নিউইয়র্কের ম্যানহাটনের কলম্বাস সার্কেলে প্রতিবাদে অংশ নেন বিক্ষোভকারীরা।

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে জর্ডানের রাজধানী আম্মানেও। নববর্ষের রাতে রাজপথে নেমে গাজায় অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান হাজারও মানুষ। এছাড়া, লেবাননের রাজধানী বৈরুতের রাস্তায় নেমে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেন অনেকে।

অন্যদিকে নতুন বছরে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরিতির দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরাইলের রাজধানী তেল আবিবে।  যুদ্ধ-বিরোধী নানা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন শত শত ইসরাইলি। জিম্মিদে মুক্তির জন্য ইসরাইল সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit