শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

জয়পুরহাট চিনিকল ৬৯ কোটি টাকার লোকসান নিয়ে আখ মাড়াই শুরু

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে ৬১ তম আখ মাড়াই মৌসুম। গতবছর ৬৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়েই ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুম শুরু করলো দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে এ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম।জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব চৌধুরী রহুল আমিন কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর,জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খাজা নাজিম উদ্দিন, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার প্রমুখ।

এ মৌসুমে ৩৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই হবে দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে। ৩৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ২ হাজার ১৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, গতবারের মতো এবারও মিল গেটে আখের মূল্য কুইন্টাল প্রতি ৫৫০ এবং বাইরের কেন্দ্রগুলো থেকে ৫৪০ টাকা দরে আখ কেনা হবে।এছাড়া এবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।

কিউএনবি/অনিমা/ ৩০ ডিসেম্বর ২০২৩/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit