সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আবাসিক ভবনে চুনের গুদাম: স্বাস্থ্য ঝুঁকিতে এক পরিবার, অপসারণের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আট মাসের মাথায় ৩ মন্ত্রী ও ১ এমপির বিদায় সাংবাদিক আলিফ  হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥

চৌগাছায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সাপের কামড়ে গণেশ মিশ্র ফুলু ঠাকুর (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর উপজেলার পতিবিলা ইউনিয়নের মুক্তদহ গ্রামের পূবের মাঠে এ ঘটনা ঘটে। মৃত গণেশ মিশ্র মুক্তদহ গ্রামের বাসিন্দা।মৃতের ভাতিজা ও চৌগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় জানান, আমার মেজো কাকা গণেশ মিশ্র ফুলু ঠাকুর গ্রামের পূবের মাঠে তার নিজের সরিষা ক্ষেত দেখতে যায়।

এ সময় সরিষা ক্ষেতের ভেতর থেকে তার পায়ে কিছু একটা কামড় দেয়। পোকার কামড় ভেবে সঙ্গে সঙ্গে গুরুত্ব দেননি। এ সময় তিনি নিজে বাইসাইকেল চালিয়ে দ্রুত বাড়ীতে ফিরে আসেন। বাড়ীতে পৌঁছিয়ে তিনি মাঠিতে পড়ে যান। বাড়ীর লোকজন স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগে বর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.আল ইমরান বলেন, সাপে কামড়ানো রোগীকে হাসপাতালে আনার আইে তার মৃত হয়।পাতিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান লাল এ ঘটনার সত্যা নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে মৃত গণেশ মিশ্র ফুলু ঠাকুর অত্যান্ত ভালো মানুষ ছিলেন। তিনি এক সময় ভালো ফুটবল খেলোয়ার ছিলেন। বর্তমানে তিনি কৃষি কাজ করতেন।

কিউএনবি/অনিমা/ ২৯ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit