শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? ব্রিটিশদের পতন ঘণ্টা বাজায় সুয়েজ, হরমুজ কি আমেরিকার জন্য একই পরিণতি বয়ে আনবে? ইরান যুদ্ধের ইতি কবে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নীলফামারীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের সুয়েজ খাল অচল করে দিতে পারে ইরান সমর্থিত হুথিরা : রিপোর্ট এমপিদের বাসভবন বরাদ্দ কবে, জানালেন চিফ হুইপ কেন আকাশ থেকে শিলা পড়ে, জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ আখ্যা, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে হাসির রোল প্রধানমন্ত্রী সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

মায়ের ঝুলন্ত লাশের পা ধরে কাঁদছিল শিশুকন্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৪ Time View
ডেস্ক নিউজ : ফেনী সদরে জান্নাতুল ফেরদৌস স্বর্ণা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৩টার দিকে ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিরিঞ্জি গ্রামের গাজী বাড়িতে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত স্বর্ণা কুয়েত প্রবাসী আবু বক্কর সিদ্দিক ইয়ামিনের স্ত্রী।

জানা যায়, গভীর রাতে বন্ধ ঘর থেকে স্বর্ণার কোনো সাড়াশব্দ না পেয়ে শাশুড়ি হোসনে আরা বেগম স্থানীয় মেম্বারের মাধ্যমে পুলিশ ও স্বর্ণার পরিবারকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে স্বর্ণার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় স্বর্ণার পা খাটের সঙ্গে লাগানো ছিল এবং স্বর্ণার দুই বছর বয়সী কন্যা রুপা মায়ের পা ধরে চিৎকার করে কাঁদছিল।

নিহতের ভাই ইয়াসিন বলেন, ‘গতকাল রাতে স্বর্ণা ফোন দিয়ে আমাকে বাঁচান, আমাকে বাঁচান বলে ফোন কেটে দেয়। সকালে গিয়ে তাকে দেখে আসব বললেও তার আগেই তার মৃত্যুর খবর পাই। আমার বোনকে যৌতুকের দাবিকৃত টাকা না দেওয়ায় হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। লাশের পা খাটের সঙ্গে লাগানো ছিল।’

ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।’

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit