স্পোর্টস ডেস্ক : শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমিনুল হক এ কথা জানান। সম্মাননা পেতে যাওয়া ১২৯ ক্রীড়াবিদ গত এক বছরে বিভিন্ন খেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
এই ১২৯ জনের মধ্যে কোনো ক্রিকেটার নেই। ক্রীড়াকার্ড ও ভাতার পাশাপাশি তাদের বেতনের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে এর আওতায় ৫০০ ক্রীড়াবিদ নিয়ে আসা হবে। আমিনুল হক বলেন, ‘যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে।
তাদেরকে সম্মানিত করতে ক্রীড়া কার্ড দেয়া হবে।’বেতনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘যারা বিভিন্ন পদক পেয়েছে তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেয়া হবে। সব খেলাকে সমান গুরুত্ব দেয়া হবে।’
কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৬,/বিকাল ৩:২৮