বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সাম্প্রতিক হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান এবং এর জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেন। খবর তাসনিম নিউজ এজেন্সির। 

শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ইসরাইল ইরানের দুটি বৃহৎ ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎকেন্দ্র এবং বেসামরিক পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা চালিয়েছে। তার দাবি, এ হামলা যুক্তরাষ্ট্রের সমন্বয়ে পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, এই হামলা কূটনৈতিক সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্ধারিত সময়সীমারও পরিপন্থি।    

গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে বৃহৎ পরিসরের সামরিক অভিযান শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।      

এই অভিযানে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে উল্লেখযোগ্য প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও পাল্টা হামলা শুরু করেছে। তারা দখলকৃত অঞ্চল এবং আঞ্চলিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৬,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit