মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান আটোয়ারীতে বিনামূল্যে চর্ম ও কুষ্ঠরোগ শনাক্তকরণে মেডিকেল ক্যাম্প আইসিসির মাস সেরার দৌড়ে ৪ ভারতীয়

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, আটক ১

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার এবং একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চুরির ঘটনায় দায়েরকৃত কোতয়ালী থানার মামলা নং-১৭ (তারিখ: ২৭ মার্চ ২০২৬, ধারা-৩৭৯ পেনাল কোড) এর ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে রাঙ্গামাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে মোঃ সুমন (৩৭) নামে এক ব্যক্তিকে কাপ্তাই থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির পিতা মোঃ সাহাব উদ্দিন এবং মাতা লায়লা বেগম। তার বাড়ি রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানার জেটিঘাট এলাকায়। উদ্ধারকৃত মোটরসাইকেলটি জব্দতালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৬,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit