বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

রাঙামাটিতে প্রবাসীর স্ত্রী ও শিশুকন্যা নিখোঁজ; থানায় জিডি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরের স্বর্ণটিলা এলাকায় প্রবাসীর স্ত্রী ও তার দুই বছর বয়সী কন্যাশিশু নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজ নারীর নাম শেহরিন সুলতানা শামিমা (২০)। তিনি প্রবাসী মো. আলাউদ্দিনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে শামিমা তার বাসা থেকে মসজিদ কলোনী মোড়ের দিকে হেঁটে যাওয়ার জন্য বের হন। এ সময় তিনি তার দুই বছর বয়সী কন্যা সন্তানকে সাথে নিয়ে বের হন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পরপরই নিখোঁজ নারীর মা রাঙামাটি কোতয়ালী থানা-তে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও মা ও শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, শামিমার স্বামী বিদেশে থাকায় তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন। তার বাবাও প্রবাসে থাকেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এদিকে নিখোঁজ নারী ও শিশু সন্তানের খোঁজ পেয়ে নিম্মোক্ত নাম্বারে ০১৮২০৩৩১৩৪৮//০১৮৮২৭৬৭৮৬৪ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৬,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit