রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

নীলফামারীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : নীলফামারীর সৈয়দপুর ,ডোমার ও জলঢাকা উপজেলার বিস্তীর্ণ এলাকায় আকস্মিক শিলাবৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। মাত্র ১৫ মিনিটের এই প্রাকৃতিক দুর্যোগে মাঠভর্তি উঠতি ফসল লন্ডভন্ড হয়ে গেছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বসতবাড়ি। হঠাৎ আসা এই বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক ও সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) মধ্যরাতে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। কিছুক্ষণ পরই বড় আকারের শিলাবৃষ্টি শুরু হলে পুরো এলাকা আতঙ্কে ছড়িয়ে পড়ে। প্রবল আঘাতে মাঠের ভুট্টা, মরিচ, আলু ও বোরো ধান মাটিতে লুটিয়ে পড়ে, গাছের পাতা ও কাণ্ড ছিন্নভিন্ন হয়ে যায়।

সৈয়দপুর উপজেলার কৃষক রফিকুল ইসলাম বলেন, বোরো ধান এখনো বড় হওয়ার পর্যায়ে ছিল, গাছগুলো ঠিকমতো দাঁড়াইতেছিল। এমন সময় শিলাবৃষ্টিতে সব গাছ মাটিতে লুটাইয়া পড়ছে। অনেক গাছ ভেঙে গেছে, পাতাও ছিন্নভিন্ন। এই অবস্থায় ফলন কতটা পাইমু, তা নিয়েই দুশ্চিন্তায় আছি। এত কষ্ট করে চাষ করছিলাম, এখন সব অনিশ্চিত হয়ে গেল।

ডোমার উপজেলার গৃহবধূ রোকসানা বেগম বলেন, হঠাৎ করে টিনের ওপর বিকট শব্দ শুরু হয়। দেখি শিলায় টিন ফুটো হয়ে গেছে। ঘরের ভেতরে পানি ঢুকে সব ভিজে গেছে। বাচ্চাদের নিয়ে খুব ভয় পাইছি।

সৈয়দপুর বাসিন্দা নুর ইসলাম বলেন, আমার ঘরের প্রায় অর্ধেক টিন নষ্ট। রাতে কোনোভাবে ছিলাম। এখন মেরামত করতে অনেক টাকা লাগবে, কিন্তু হাতে কিছু নাই। এছাড়া শিলাবৃষ্টির তীব্রতায় জেলার কয়েকটি পূজা মণ্ডপের ছাউনি ও কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মনজুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি। ইতোমধ্যে মাঠ পর্যায়ে কর্মকর্তারা কাজ শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৬,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit