শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবল ক্লাবের মালিকানায় নিজের পরিধি আরও বাড়ানোর পথে এগোচ্ছেন ইংল্যান্ডের সাবেক তারকা ডেভিড বেকহ্যাম। এবার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে একটি বিনিয়োগকারী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এমন খবর প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, ক্লাবটি কিনতে অন্তত তিনটি প্রস্তাব পেয়েছেন বর্তমান মালিক ওয়ালদেমার কিতা। এর মধ্যে দুটি প্রস্তাব এসেছে যুক্তরাজ্যভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে। ক্লাবের মালিকানা পরিবর্তন নিয়ে উচ্চপর্যায়ের আলোচনায় বেকহ্যামের নামও উঠে এসেছে।

ফ্রান্সের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় আটবারের চ্যাম্পিয়ন নঁতে বর্তমানে চরম দুর্দশার মধ্যে রয়েছে। গত মৌসুমে শীর্ষ বিভাগ থেকে অবনমন হয়ে দ্বিতীয় বিভাগে নামতে হয়েছে দলটিকে। চলতি মৌসুমেও শুরুটা হয়েছে হতাশাজনকভাবে। প্রথম তিন ম্যাচেই হেরে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে নঁতে।

২০০৭ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যোগ দেওয়ার সময় পাওয়া বিশেষ সুযোগ কাজে লাগিয়ে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ফুটবল প্রতিযোগিতায় একটি নতুন দলের মালিকানার পথ তৈরি করেছিলেন বেকহ্যাম। পরবর্তীতে ২০২০ সালে মাঠে নামে ইন্টার মায়ামি, যার অন্যতম মালিক তিনি। ইংল্যান্ডের সালফোর্ড সিটির মালিকানার সঙ্গেও যুক্ত রয়েছেন সাবেক এই অধিনায়ক।

নঁতের মালিকানা পেলে ইউরোপের ফুটবলে বেকহ্যামের মালিকানার পরিধি আরও বাড়বে। তবে ক্লাবটি কেনার আলোচনা এখনো চূড়ান্ত হয়নি। মালিকানা পরিবর্তনের জন্য প্রতিদ্বন্দ্বী প্রস্তাবগুলোর মধ্যে কোনটি গ্রহণ করা হবে, সে বিষয়ে বর্তমান মালিকপক্ষের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৬,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit