মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহনে গনমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতশীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। এসময় বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার।
বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন আলমগীর ও জেলা তথ্য অফিসার আব্দুল আলীম। প্রশিক্ষণে জেলার ৪০ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গহন করেন।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সচিব বলেন, যে কোন মুল্যে হলুদ সাংবাদিকতা বন্ধ করতে হবে। নীতি, নৈতিকতা, রাষ্ট্রীয় আই মেনে সাংবাদিকতা করতে হবে। প্রতিটি জেলা থেকে প্রকৃত সাংবাদিকদের বাছাইয়ের কাজ চলছে। প্রশিক্ষণ শেষে ৪০ জন সাংবাদিকদের মাঝে প্রশিক্ষনের সনদ বিতরণ করেন অতিথিরা।
কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৪