সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

কাজের থেকে চেহারা কতটা পারফেক্ট সেটা নিয়ে সবাই ব্যস্ত: কারিনা কাপুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ Time View

বিনোদন ডেস্ক : তারকারা সবসময়ই যেন নিজেদের নিখুঁত ও সুন্দর হিসেবে তুলে ধরতে চান। সেটা টালিউড হোক বা বলিউড হোক। কারণ তাদের সামান্য খুঁত নিয়ে শুরু হয়ে যায় চর্চা, চলে ট্রলিং। এজ শেমিংও চলে। মেকআপ দিয়ে যদি বলিরেখা ঢাকা না যায় তা হলেও শুরু হয়ে যায় চাপা হাসাহাসি। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী কারিনা কাপুর খান।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কারিনা কাপুর এই প্রসঙ্গে কথা বললেন। জানালেন তার কাছে একজন অভিনেতা অভিনেত্রী কেমন দেখতে, তাকে কেমন লাগছে দেখতে, সেগুলোর থেকে অনেক বেশি জরুরি সে কেমন পারফরম করছে। 

চলতি বছরই ওয়েব মাধ্যমে পা রেখেছেন কারিনা। জানে জা ছবির হাত ধরে এই নতুন পথচলা শুরু করেছেন তিনি। ফিল্ম কম্প্যানিয়নকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন একটি ক্লোজ শটের খুঁটিনাটি।

সেই বিষয়ে কথা বলতে গিয়ে কারিনা জানান এই ইন্ডাস্ট্রিতে সবটাই ইমেজভিত্তিক। কাজের থেকে ছবি কতটা পারফেক্ট সেটা নিয়ে সবাই ব্যস্ত থাকেন। কারিনার কথায় তার প্রথম ছবি থেকেই তার লুক, তার রূপ এগুলোই চর্চার বিষয় হয়ে উঠেছে তিনি অভিনেতা হিসেবে কেমন সেটার তুলনায়।

তবে যে যাই বলুক না কেন অভিনেত্রী সবসময়ই তার অভিনয় সত্ত্বাকে আগে রেখেছেন। ক্যামেরায় যদি তার বলিরেখা দেখাও যায় তাহলে তার মতে সেটাই তিনি। 

তিনি চান মানুষ তাকে তার রূপের বাইরে গিয়ে অভিনেতা হিসেবে চিনুক, তার অভিনয়ের দক্ষতার জন্য মনে রাখুক। তিনি নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ করতে চান।

দীর্ঘ ২০ বছরের বেশি সময় এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে অবশেষে সময়ের দাবি মেনে ওটিটি মাধ্যমে পা রেখেছেন অভিনেত্রী। তার কাছে ওটিটি অনেক যেন বেশি ব্যক্তিগত সিনেমার থেকে। দর্শকরা অভিনেতাদের আরও কাছ থেকে দেখেন, চেনেন।
 

 

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit