স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) আগামী মৌসুমের সূচি প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। ঘোষিত সূচি অনুযায়ী, লিওনেল মেসির ইন্টার মায়ামির ম্যাচ দিয়েই পর্দা উঠবে এমএলএসের নতুন মৌসুমের।
বাংলাদেশ সময় ২২ ফেব্রুয়ারি সকাল ৭ টায় রিয়াল সল্ট লেকের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৪ সালের এমএলএস মৌসুম। চারদিন পর ২৬ তারিখ মৌসুমের প্রথম বড় ম্যাচ ইন্টার মায়ামির। এমএলএসের ফেবারিট এলএ গ্যালাক্সির বিপক্ষে লড়বে তারা।
এমএলএসে যোগ দিয়ে প্রথম মৌসুমে মেসি লিগস কাপের শিরোপা জিতেছেন। এই মৌসুমে এর সুবাদে আরও কিছু আঞ্চলিক প্রতিযোগিতায় দেখা যাবে তাকে। তবে এবার লিগটাকেই নিশ্চিতভাবে ফোকাস করতে চাইবেন আর্জেন্টাইন এই মহাতারকা।
গত মৌসুম একেবারেই ভাল যায়নি তার দল ইন্টার মায়ামির। ইস্টার্ন কনফারেন্সে ৩৪ ম্যাচে মার ৯ জয় ও ৭ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে নিচের দিক থেকে দ্বিতীয় হয়েছে।
কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:২৬