সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

ফন গালের ‘পাতানো বিশ্বকাপ’ মন্তব্যের বিরোধিতায় আরেক ডাচ ফুটবলার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : ‘সাজানো নাটকে বিশ্বকাপ জিতেছেন মেসি’-এমন মন্তব্য করে হইচই ফেলে দিয়েছিলেন কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের কোচ লুই ফন গাল। লিওনেল মেসির হাতে বিশ্বকাপ তুলে দিতে ফিফা সবকিছু সাজিয়েছে বলে দাবি করেন এই ডাচ কোচ। এমন মন্তব্যের কারণে অনেকে ফন গালের সমালোচনা করলেও অনেকে আবার তাকে সমর্থনও দিয়েছেন।

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে এক বছর পেরিয়ে গেছে। কিন্তু এখনও আলোচনায় ফন গালের সেই মন্তব্য। কয়েক দিন আগে ফন গালের বিস্ফোরক সেই মন্তব্যএর বিরোধিতা করেন বিশ্বকাপে নেদারল্যান্ডসকে নেতৃত্ব দেওয়া ভার্জিল ফন ডাইক। এবার ওই বিশ্বকাপে খেলা আরেক ডাচ ফুটবলার ওউট ওয়েগহর্স্টেরও সমর্থন পেলেন না ফন গাল।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। মূল ম্যাচ ও অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচ ২-২ গোলে ড্র হলে টাইব্রেকারে তাদের হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় লাতিন আমেরিকার দলটি। শেষ চারে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনাল খেলে মেসির দল। ফ্রান্সের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটিতে হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই। ৩-৩ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ফরাসিদের হারিয়ে ৩৬ বছর পর শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।

শেষ আটে আর্জেন্টিনার বিপক্ষে হেরে মূলত এই মন্তব্য করেছিলেন ফন গাল। কিন্তু তার কথায় একমত হতে পারেননি ওয়েগহর্স্ট। ওই ম্যাচে ডাচদের হয়ে দুটি গোলই করা এই ফরোয়ার্ড তুলে ধরেন যোগ করা সময়ে তার দ্বিতীয় গোলটির কথা।

তার ভাষায়, ‘আর্জেন্টিনার পক্ষপাতিত্ব করা নিয়ে ফন গালের করা মন্তব্যের বিষয়ে? সত্যি বলতে, আমি ফন গালের সঙ্গে একমত নই। সে কী বলেছে আমি শুনেছি, কিন্তু আমি সেভাবে দেখছি না।’

তিনি বলেন, ‘বক্সের একেবারে কাছাকাছি অবস্থানে ফ্রি কিক থেকে যোগ করা সময়ের দশম মিনিটে আমরা সমতাসূচক গোলটি করি। যদি আর্জেন্টিনার পক্ষপাতিত্ব করা হতো, রেফারি ওই ফ্রি কিকটা দিতেন না। দিন শেষে বিশ্বকাপে জেতা তাদের প্রাপ্য ছিল।’

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit