শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

জয়পুরহাটে তেলবাহী লড়ির ধাক্কায় ভ্যান চালক সহ দুজন নিহত, আহত-৪

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে তেলবাহী লড়ির ধাক্কায় ব্যাটারী চালিত ভ্যানের চালক সহ দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই টিএন্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সকলেই জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন, মৃত জিয়াউদ্দিন ছেলে সোবাহান আলী (৬০) ও গুদলি মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪৫)। আহতরা হলেন- শাহাদত আলীর ছেলে সুজাউল ইসলাম (৫০), আয়েজ উদ্দিনের ছেলে মুনছর আলী(৩২),
রজিব উদ্দিনের ছেলে কোরবান আলি (৪৬) ও বাচ্চু মিয়ার ছেলে আইজুল (৩৭)। 

প্রত্যক্ষদর্শী, আহত ব্যক্তিরা জানান, উপজেলার বেগুন গ্রাম থেকে আলু জমিতে কাজ শেষে ব্যাটারী চালিত ভ্যান যোগে তারাকুল গ্রামে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পিছন থেকে আসা একটি তেলবাহী ভ্যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় তেলবাহী লড়িটি নিয়ন্ত্রন হারিয়েরাস্তার উত্তর পাশের খাদে উল্টে পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ই্ধসঢ়;উনিট ও পুলিশ এসে উদ্ধার অভিযান চালায়। কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত কর্মকর্তা ডা. নারজিনা (আরএমও) জনান, আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিলে বৃদ্ধ সোবাহান আলীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে ভ্যান চালক রফিকুল ইসলামের অবস্থাআশঙ্কাজন হলে জয়পুরহাট জেনারেল হাসপালে স্থানান্তর করলে পথিমধ্যে তিনি মারা যান। বাকিরা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit