শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি

নরসিংদী -২ পলাশ আসনে নৌকার বিপক্ষে নেই শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী -২ নির্বাচনী এলাকা পলাশ আসনে তৃতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামিলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ আনোয়ারুল আশরাফ খান (দিলীপ)। তিনবারের এই সাংসদের বিপক্ষে এই আসনে নেই শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী। পলাশ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোট সাতজন প্রার্থী । তাঁদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া আলতামাশ কবির ও কামরুল আশরাফ খান এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের ( জাসদ ) জায়েদুল কবির গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন । গতকাল নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের স্ত্রী আফরোজাও । বর্তমানে নির্বাচনের মাঠে আছেন মাত্র তিনজন তাঁরা হলেন আনোয়ারুল আশরাফ খান ( আওয়ামী লীগ ) মো . মাসুম বিল্লাহ ( স্বতন্ত্র )  এ এন এম রফিকুল ইসলাম (জাতীয় পার্টি)।

এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মাসুম বিল্লাহ পাঁচদোনা ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হলেও সংসদ সদস্য প্রার্থী হিসেবে তিনি একেবারেই নতুন মুখ। অপরদিকে জাতীয় পার্টি থেকে মনোনীত লাঙ্গল প্রতীকের আরেক প্রার্থী রফিকুল ইসলামও এই আসনে নতুন মুখ নেই তেমন পরিচিতি। দুইজন প্রতিদ্বন্দ্বীর তুলনায় আনোয়ারুল আশরাফ খান একজন দক্ষ সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ এই আসনের প্রতিটি ইউনিয়নে রয়েছে তার ব্যপক পরিচিতি এবং জনসম্পৃক্ততা। উল্লেখ, ২০০৯ সালের নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এই আসনের হ্যাভিওয়েট প্রার্থী ড. আবদুল মঈন খানকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন আনোয়ারুল আশরাফ খান।

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit