শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

জয়পুরহাটে জমি দখলের অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৯ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাট শহরের মাছুয়া বাজারস্থ আরাফাত সুপারমার্কেটের জমি, বিকাশ এজেন্ট অফিসের জমি ও বঙ্গবন্ধু রোডের বাসাবাড়ির প্রায় ১৩০ কোটি টাকার জমি অবৈধ ভাবে ও জোর পূর্বক দখল করার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে জয়পুরহাট শহরের মাছুয়া বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী খালিদ হোসেন সাজ্জাদ।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, খালিদ হোসেন সাজ্জাদের বাবা জয়পুরহাট শহরের বঙ্গবন্ধু রোডের আবুল কালাম আজাদ প্রায় ৬৫ শতক সম্পত্তি মটগেজ রেখে ব্র্যাক ব্যাংক থেকে ঋন নেন। ২০২২ সালে আবুল কালাম আজাদ মারা যাওয়ার পর ব্যাংকের ঋণ পরিশোধ করার জন্য ব্যাংকের স্টেটমেন্ট পাওয়ার জন্য অনুরোধ করেন ঋণ গৃহিতার পরিবার। ব্যাংক কর্তৃপক্ষ স্টেটমেন্টনা দেওয়ায় হাইকোর্টে রিটপিটিশন দায়ের করা হয়। রিট আবেদন শুনানি অন্তে ৭৪ লাখ টাকা ৩ মাসের মধ্যে পরিশোধ করা সহ বকেয়া ঋণ ১২ মাসের মধ্যে পরিশোধ করার আদেশ প্রদান করেন। এর পর ৪৭ লক্ষ টাকা পরিশোধ করাহয়। সেই সঙ্গে আজাদের ঋণটি ৬ বছরের জন্য পূনঃতফসিলী করার জন্য আবেদন করা হয়। ব্যাংক দীর্ঘ দিন ধরে দাখিলী আবেদনের প্রেক্ষিতে ঋণ পূনঃতফসিলী করা সমূচীন হবেনা মর্মে লিখিত ভাবে অবগত করেন এবং দাখিলী রিট আদেশের অসম্মতিতে লিভটু আপিল পিটিশন দায়ের করেন। সেই লিভটু আপিল শুনানি অন্তে মহামান্য কোটের আদেশ ভ্যাকেট করেন।

এই দিকে পিআর ডিবি ধান মতে গভর্নর, বাংলাদেশ ব্যাংক বরাবর আবুল কালাম আজাদ নামী য়ঋণটি পূনঃ তফসিল করার আবেদন করেন সাজ্জাদ। সেই আবেদন করার পর বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ অবগত হওয়ার পরে দখলীয়নালিশী দাগের সম্পত্তি আইনি প্রক্রিয়ায় মটগেজকৃত জমি দখলে নেওয়ার কোন পদক্ষেপ না করে ব্যাংকের তৎকালীন ম্যানেজার জাহাঙ্গীর হোসেনের সাথে মোনমালিন্যের ব্যাংক কর্তৃপক্ষ বিধি বহির্ভুত ভাবে পাওয়ার অবএ্যাটনি দলিলের শর্ত প্রতি পালন না করে ও ঋনগৃহিতাদের না জানিয়ে ১৩০ কোটি টাকার সম্পত্তি ৯ কোটি ৪১ লাখ টাকায় নিলামে বিক্রি করেন এবং ম্যাজিস্ট্রেট ছাড়াই রাতের আধারে তালা ভেঙে জবর দখলের চেষ্টা করেন। মটগেজ কৃত সম্পত্তি নিলামে বিক্রির বিধান রয়েছে, ঋণগৃহিতা ঋণ পরিশোধে ব্যর্থ হলে অর্থঋণ আইনের ১২ (৫) ধারার বিধান বলে ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে সম্পত্তি দখল বুঝে পাওয়ার পরে মটগেজকৃত সম্পত্তিবিক্রি করে পাওয়া অর্থ ঋণের বিপরীতে সমন্বয় করা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরবর্তীতে খালিদ হোসেন সাজ্জাদ আদালতে মামলা করলে মামলাটি বিচারাধীন রয়েছে। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ সম্পত্তি ক্রয়কৃত ক্রেতার দখলে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন। পরে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা থাকায় বিধান মতে প্রশাসনিক কোন হস্তক্ষেপ করা যাচ্ছেনা মর্মে জানায়। কিন্তু তারপরও ব্যাংক কর্তৃপক্ষ সেই সম্পত্তি অদৃশ্য শক্তির বলে দখল করার চেষ্টা করছে বলে জানানো হয়।

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit