সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

বিয়ের ৮১ বসন্ত পেরিয়ে তারা জানালে দাম্পত্য-সুখের গোপন রহস্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ৮১তম বিবাহবার্ষিকী পালন করেছেন লন্ডনের এক দম্পতি। ১০৩ বছর বয়সী ডরথি ওয়াটার ও টিম ওয়াটারের বিয়ে হয়েছিল মাত্র ২০ বছর বয়সে। ১৮ বছর বয়সে তাদের প্রথম দেখা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্লেন তৈরির কারখানায় দু’জনেই তখন কর্মরত। একে অপরকে মনে ধরে ডরথি ও টিমের। সিদ্ধান্ত নেন বিয়ে করার।

বিয়ের পর কাজের সূত্রে এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়িয়েছেন দম্পতি। তাদের দুই মেয়ে ও অনেক নাতি-নাতনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা খুলেছেন সুখী দাম্পত্য জীবনের রহস্যের কৌটা। টিম বলেছেন, ‘একে অপরের সঙ্গে কখনও ঝগড়া করো না। যে কোনও বিষয়ে আমরা একে অপরের মতামত নিই, একে অপরের কথা শুনি। কখনও কথা কাটাকাটি হয় না আমাদের মধ্যে।’

দুই মেয়েকে আর নাতি-নাতনি নিয়ে ভরা সংসার ডরথি আর টিমের। ডরথি বলেন, ‘একসঙ্গে ৮১ বছর কাটিয়ে ফেললাম ভাবতেই পারছি না। মনে হচ্ছে এই তো সেদিন ও আমার সঙ্গে দেখা করতে বাইক নিয়ে আসত। আমরা বাইকে করে ঘুরে বেড়াতাম। আমাদের বন্ধুত্বই আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে চলেছে।’

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৩/দুপুর ১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit