রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

চৌগাছা সরকারি কলেজে মহান বিজয় দিবস উদযাপন

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩২২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা সরকারি কলেজের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে বিজয় র‌্যালী আলোচনাসভা ও শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌগাছা সরকারী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা সরকারী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রভাষক জাফর ইকবাল লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপাধ্যক্ষ রফিকুল ইসলাম কবির, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম প্রমুখ।

এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে প্রতিবছরের মতো চৌগাছা শাহাদৎ পাইলট মডেল সরকারি হাইস্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস, গার্লস ইন গাইড, কাবস, শিশু কিশোর সংগঠন এবং স্কুল মাদ্রাসা, কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদশর্নী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সে অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন রকম শারীরিক কসরত প্রদর্শন করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহীকর্মকর্তা সুস্মিতা শাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, ওসি ইকবাল বাহার চৌধুরী ওউপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কলেজ, স্কুল ও মাদ্রাসার প্রধানগণ ও সাংবাদিক।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit