বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে সইয়ের অনুমোদন ট্রাম্পের হরমুজের উত্তেজনার মধ্যেই ইরানে নতুন মার্কিন হামলা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা নাগাল্যান্ডের গুহায় মিলল এমন নিদর্শন, যা বদলে দিতে পারে ইতিহাসের ধারণা মধ্যপ্রাচ্য উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়াল ৯২ ডলার আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষতিগ্রস্ত ৫ লাখেরও বেশি মানুষ বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি প্রিয় নবীর সুন্নত পালনের মধ্যে রয়েছে মুক্তি দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? আজকের নামাজের সময়সূচি, ২২ ‍জুলাই, ২০২৬

ঢামেক হাসপাতালে তরুণীর লাশ রেখে পালাল স্বামী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে এক তরুণীর মরদেহ রেখে পালিয়ে গেছেন স্বামী পরিচয়ধারী এক ব্যক্তি। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে এ ঘটনা ঘটেছে। নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ বছর বলে জানিয়েছে পুলিশ।

ঢামেক জরুরি বিভাগের বেসরকারি ট্রলিম্যান মো. হাসান জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে এক ব্যক্তি ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে একটি ট্রলিতে তুলে জরুরি বিভাগের ভেতরে নেওয়ার সময় নিজেকে ওই তরুণীর স্বামী পরিচয় দিয়ে তিনি বলেন- তার একজন পরিচিত আসছেন, তিনি এলে রোগীকে ভেতরে নেওয়া হবে। 

ট্রলিম্যান মো. হাসান আরও জানান, এরপর প্রায় দুই ঘণ্টা ধরে জরুরি বিভাগের বাইরে ট্রলিতেই তরুণীকে রেখে অপেক্ষা করতে থাকেন ওই ব্যক্তি। এ সময় তিনি বারবার ভেতরে নেওয়ার কথা বললেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। রাত সোয়া ৮টার দিকে কৌশলে ওই তরুণীর নিথর দেহ ট্রলিতেই রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান স্বামী পরিচয়ধারী ওই ব্যক্তি। পরে জরুরি বিভাগের চিকিৎসকেরা ওই তরুণীকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত তরুণীর থুতনিতে কালচে দাগ রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, যে ব্যক্তি তরুণীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তিনি কৌশলে পালিয়ে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তরুণীর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit