বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

পুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজারের হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ছয়তলায় আগুন লাগে। ৯ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার ভোরে রাজধানীর বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলার হাজী টাওয়ার (১৪ তালা) ভবনের ৬ তালায় আগুন লাগার খবর পাওয়া যায়। সকাল পৌনে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫ টি ও সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯ টি ইউনিট কাজ করে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়েছে ৮টা ১০ মিনিটে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

ফায়ার সার্ভিসের (মিডিয়া) কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, বাণিজ্যিক ভবনটির উপরে আবাসিক ভবন রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে কোনো হতাহত নেই। বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit