শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। 

এসব কারণে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

অর্থ উপদেষ্টার কর্মসূচি
 
বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিএনপির কর্মসূচি

বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুর সাড়ে ১২টায় ৩০০ ফিট রাস্তায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ‘অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন’ পরিদর্শন করবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

দুপুর ১২টায় গুলশানে হোটেল আমারি-তে ‘আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের স্বপ্ন সংস্কার ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ‘প্রত্যাবর্তন সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫’।

ইসির কর্মসূচি

বেলা সাড়ে ১১টায় গণ-অধিকার পরিষদের সঙ্গে বৈঠক।

গণ-অধিকার পরিষদের কর্মসূচি
 
বিকেল ৩টায় আল রাজী কমপ্লেক্সে গণ-অধিকার পরিষদের নির্বাচনী অবস্থান নিয়ে জরুরি সংবাদ সম্মেলন।

কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ৯:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit