মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

গাড়িতে উঠলেই বমি পায়? ৫ উপায়ে বমি ভাব দূর করুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেকেই আছেন যারা গাড়িতে চড়তে ভয় পান। কারণ গাড়িতে উঠলে বমি বমি ভাব হয়। যে কারণে ইচ্ছা থাকলেও অনেকেই কোথাও ঘুরতে যেতে সাহস করে উঠতে পারে না। ‘মোশন সিকনেস’-এর কারণে এমনটা হয়। বমি থামাতে অনেকেই নানা রকম ওষুধ খান। তবে কিছু উপায় মেনে চললে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব সহজ। 

১) গাড়িতে উঠলে বমি পাওয়ার পূর্ব অভিজ্ঞতা থাকলে যাত্রার আগে ভরপেট না খাওয়াই ভাল। হালকা খাবার খেয়ে গাড়ি কিংবা বাসে উঠুন। তবে একেবারে খালি পেটে নয়। প্রয়োজনে সঙ্গে বমির ওষুধও রাখতে পারেন।

২) শরীরে পানির অভাব দেখা দিলেই বমি হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই বলে গাড়িতে উঠে বমি পেলে ভুল করেও পানি খেয়ে নেবেন না। এতে সমস্যা বাড়বে। কারও মদ্যপানের অভ্যাস থাকলে যাত্রাপথে মদ্যপান না করাই ভাল।

৩) গাড়িতে উঠে শরীরে অস্বস্তি অনুভব হলে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ুন। তাহলে আর সমস্যা হবে না। ঘুম না এলে কিছুক্ষণ শ্বাস ধরে রাখলে বমি ভাব কমে যেতে পারে। বমি পেলে ধীরে ধীরে গভীর শ্বাস নিন। চোখ বন্ধ করে রাখুন। কিছুক্ষণ এইভাবে থাকলে বমি বমি ভাব কেটে যাবে।

৪) গাড়িতে উঠার সময়ে সঙ্গে এলাচের বীজ রাখা যেতে পারে। কয়েকটি এলাচের বীজ মুখে পুরলে বমির ভাব কেটে যেতে পারে। এ ক্ষেত্রে চুয়িংগামেও কাজ হতে পারে। এছাড়া এক কাপ পানিতে আধা চা চামচ দারচিনির গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিতে পারেন। যাত্রার মাঝে এই পানীয়ে চুমুক দিলেও বমির সমস্যা কমতে পারে।

৫) অনেক সময় এসিতে বদ্ধ পরিবেশে থাকলেও বমি পেতে পারে। তাই লং ড্রাইভে এসি না চালিয়ে বাইরের খোলা হাওয়া উপভোগ করুন। গাড়ির জানালার কাচ খোলা রাখুন।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit