আখাউড়ায় ব্যতিক্রম উদ্যোগ খেলাঘরের উদ্যোগে পতাকা উপহার
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
Update Time :
শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
২৮৯
Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ৫২তম বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫২টি পতাকা উপহার হিসেবে দিয়েছে নববন্ধন খেলাঘর আসর। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করা এ সংগঠনটি একই সঙ্গে জাতীয় দিবসে লাল সবুজের পতাকা উড়ানো বিষয়ে সচেতনা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেয়। উদ্যোগটি এলাকায় বেশ প্রশংসা পেয়েছে।শুক্রবার সকালে পতাকা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মো. বাহার মিয়া। নববন্ধন খেলাঘর আসরের সভাপতি বিশ্বজিৎ পাল বাবু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. জমশেদ শাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগ নেতা আবু কাউছার ভুইয়া, মো. মনির হোসেন, নববন্ধন খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জুটন বনিক, মুক্তিযোদ্ধা সন্তান যুবরাজ শাহ রাসেল, ব্যবসায়ি মো. ইয়াছিন চৌধুরী, সাংবাদিক মো. মাসুকুর রহমান, মো. ইসমাইল হোসেন, খেলাঘরের পলাশ সাহা, আখতারুজ্জামান সুমন প্রমুখ। আয়োজকরা জানান, মূলত জাতীয় দিবসে সঠিকভাবে পতাকা উঠানোর বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। বিজয় দিবসে কোথাও পতাকা উত্তোলনে অসংগতি দেখা দিলে সেখানেও কাজ করবে খেলাঘরের সদস্যরা।