বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর ডাক মমতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছে তৃণমূল কংগ্রেস।  দলের কর্মীদের চাঙ্গা করতে এবার নিজেই পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  দলীয় সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই কলকাতায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় রং করার কাজে নিজ হাতে অংশ নেবেন তিনি। একই দিনে রাজ্যের বিভিন্ন জেলায় দলীয় নেতা-কর্মীরাও দলীয় কার্যালয় সংস্কার ও রং করার কাজে অংশ নেবেন।

রোববার (১৭ মে) কলকাতার কালীঘাটে নিজ বাসভবনে ২০ জেলার জেলা পরিষদের সভাপতি, সহ-সভাধিপতি ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।  প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে ভোট-পরবর্তী পরিস্থিতি, সাংগঠনিক দুর্বলতা এবং আগামী দিনে দলকে শক্তিশালী করার রূপরেখা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন যে রাজনৈতিক জীবনে উত্থান-পতন থাকবেই, কিন্তু লড়াই ছেড়ে দিলে চলবে না। 
এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে হবে।’

সেইসঙ্গে তিনি আরও জানান,  জেলা পরিষদ নির্বাচিত বোর্ড হওয়ায় সহজে তা ভেঙে দেওয়া সম্ভব নয়। তবে কেউ দল ছেড়ে যেতে চাইলে তাকে জোর করে আটকে রাখা হবে না বলেও ইঙ্গিত দেন তিনি। রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস।  টানা ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা দল এবার শতাধিক আসনও পায়নি। ভবানীপুর কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলের একাধিক প্রভাবশালী নেতা ও মন্ত্রীও হেরেছেন। এই পরিস্থিতিতে কর্মীদের মনোবল বাড়ানোই এখন দলের প্রধান লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে পরাজয়ের পর সাধারণত বিরোধী শিবিরে ভাঙনের আশঙ্কা তৈরি হয়। কিন্তু তৃণমূল এখন উল্টো পথে হাঁটতে চাইছে। বিজেপির কাছে মাথা নত না করে সংগঠনকে নতুনভাবে গড়ে তোলার বার্তা দিচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কার্যালয় রং করার মতো প্রতীকী কর্মসূচির মাধ্যমে তিনি কর্মীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন বলে মনে করেন পর্যবেক্ষকরা। 

 

 

কিউএনবি/আয়শা/ ১৮ মে ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit