শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি

নরসিংদীতে দুই হাজার পিস Tapentadol ট্যাবলেটসহ ১ জন গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৮ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে নেশা জাতীয় (২,০০০) দুই হাজার পিস মাদকদ্রব্য Tapentadol ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আতাহার আলী (৩৫) কুষ্টিয়া জেলার কুমারখালী থানার আলাউদ্দিন নগর এলাকার মৃত হালিম মন্ডল এর ছেলে।

পুলিশ জানায়, পুলিশ সুপারের দিকনির্দেশনায় চলমান মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার জেলা গোয়েন্দা ডিবি পুলিশের একটি অভিযানিক দল নরসিংদী মডেল থানাধীন রেলস্টেশন সংলগ্ন ব্রাদার্স মার্কেটের নিউ তাইফ সুজ এর দোকানের সামনে থেকে  (২,০০০) দুই হাজার পিস নেশা জাতীয় মাদকদ্রব্য Tapentadol ট্যাবলেটসহ আতাহার আলীকে গ্রেফতার করে ।

জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোকন চন্দ্র সরকার জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত ব্যক্তি জেলা গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে রয়েছে এবং গ্রেফতারকৃতর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায়  নিয়মিত মামলা  রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit