মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

ডাবের পানি শীতকালে পান করা উচিত?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ডাবের পানিতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, যা আমাদের শরীরের জন্য উপকারী। শরীরকে চাঙ্গা করতে এই পানি খুবই ভাল। ডাবের পানি খেলে শরীর হাইড্রেটেড হয়। পুষ্টির জন্যও ডাবের জলের জুরি মেলা ভার। তাই শুধু গরমের সময় নয়, সব ঋতুতেই ডাবের পানি খাওয়া জরুরি। 

২০১৫ সালে ইউএস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে যে, রক্তে শর্করার মাত্রা কমাতে পারে এই ডাবের পানি। এটা যাচাই করতে গবেষকরা ডায়াবিটিস আক্রান্ত একটি ইঁদুরের উপর গবেষণা করেছিলেন। পরবর্তীতে তারা দাবি করেছেন, ডাবের পানি মানুষের জন্যও খুবই উপকারী। ডাবের পানি খেলে নানা রোগ থেকে প্রতিকার পেতে পারেন। 

কী রোগ সারাবে ডাবের জল?

* ত্বক ভাল রাখতে ডাবের পানি খুবই উপকারী। এতে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। তাই বলিরেখা মোকাবিলায় ডাবের জল দারুণ কাজ করে। এছাড়া এতে ভিটামিন সি এবং ই রয়েছে, যা ত্বকের স্বাস্থ্যের জন্য ভাল। 

* কিডনিতে পাথর যাতে না পড়ে, তার জন্য প্রচুর জল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। ডাবের পানি খেলে এই ধরনের সমস্যা থেকে রেহাই পেতে পারেন। 

* আপনার কি হজমের সমস্যা রয়েছে? তা হলে অবশ্যই ডাবের পানি খান। ডাবের পানি হজমশক্তি ঠিক করতে সাহায্য করে। এতে এনজাইম রয়েছে, যা আপনার খাওয়া খাবার ভেঙে দিতে সাহায্য করে। দূর করে পেটের সমস্যা। 

* শরীরে তরল ভারসাম্য নিয়ন্ত্রণেও ডাবের পানি উপকারী। যারা প্রচুর ঘামেন, তাদের জন্য ডাবের পানি ভাল। 

* রক্তচাপ কমাতে ডাবের পানি সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য খুবই উপকারী ডাবের পানি।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit