মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

সফল হতে চাইলে ৮ ধরনের মানুষকে এড়িয়ে চলুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেকের কাছে সাফল্য মানে টাকা, কেরিয়ারে উন্নতি। অনেকে চান সুন্দর পরিবার। আবার অনেকের কাছে সাফল্য মানে শান্তিপূর্ণ, ঝামেলাহীন জীবন। আপনার সাফল্যের সংজ্ঞা যা-ই হোক না কেন, তাতে বাধা আসার পদ্ধতি কিন্তু একই ধরনের। অনেক সময়ে আমাদের আশেপাশের মানুষদের আচরণই আমাদের ব্যর্থতার কারণ হয়ে ওঠে। তাদের জন্য আমরা প্রত্যক্ষভাবে প্রভাবিত হই। আর তার ফলে লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাই। কেমন মানুষদের কথা বলা হচ্ছে?

সেই মানুষ আপনার সহকর্মী, আত্মীয় এমনকি বন্ধুও হতে পারে। এদেরই আচরণে আপনার মন অস্থির হতে পারে। তাই এমন মানুষদের জীবন থেকে দূর করে দিন।

সফল হতে চাইলে এই ৮ ধরনের মানুষ এড়িয়ে চলুন:

কথার খেলাপ করেন যারা

কথা দিয়ে তা রাখেন না, এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন। এদের সঙ্গে মিশলে বারবার হতাশই হতে থাকবেন।

টাকার গরম দেখান এমন মানুষ

কেউ দেখা হলে খালি নিজের টাকার গল্প শোনাতে থাকেন? এমন আত্মকেন্দ্রিক ব্যক্তিদের বাদ দিন।

সব কথায় না বলেন যারা

সব কথার যারা নেতিবাচক জবাব দেন, তাদের জীবন থেকে বাদ দিন। এতে আপনার আত্মবিশ্বাসে প্রভাব পড়বে। 

পরচর্চা করেন যারা

অন্যের সমালোচনা করতে থাকেন, এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন। এতে আপনার সময় ও স্বভাব নষ্ট হয়।

ইয়ার্কির সীমা পার করেন এমন ব্যক্তি

যারা মজা বা ‘রোস্ট’ করার ছলে আপনাকে অপমান করেন, তাদের জীবন থেকে বাদ দিন। মজা করারও একটি সীমা থাকে।

পরিবারের সমালোচনাকারী

আপনার পরিবারের সদস্যদের সম্মান করেন না, এমন ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখবেন না। আপনার জীবনসঙ্গী, মা-বাবা, ভাইবোনদের নিয়ে খারাপ কথা বলা ব্যক্তিদের এড়িয়ে যান।

কথার খুঁত ধরেন যারা

অনেকে কথার খুঁত ধরেন। সাধারণ কথার মধ্যেও ভুল-ত্রুটি বের করেন। এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন। ভাল থাকবেন।

মিথ্যা কথা বলেন

মিথ্যাবাদী ব্যক্তিদের জীবন থেকে বাদ দিন। যদি কোনও ব্যক্তির বারবার মিথ্যা বলার প্রমাণ পেয়ে থাকেন, তাঁকে জীবন থেকে বাদ দিয়ে দিন।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit