সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

গাজায় কর্নেলসহ ১০ ইসরাইলি সেনা নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় অভিযান পরিচালনা করতে গিয়ে এক দিনে কর্নেলসহ অন্তত ১০ সেনা সদস্যকে হারিয়েছে ইসরাইল।  মঙ্গলবার (১২ ডিসেম্বর) হতাহতের এ ঘটনা ঘটে বলে আলজাজিরা জানিয়েছে। নিহত কর্নেল গোলান পদাতিক ব্রিগেডের একটি ফরোয়ার্ড ঘাঁটির নেতৃত্ব ছিলেন।

আলজাজিরার সাংবাদিক অ্যালান ফিশার জানিয়েছেন, একটি শরণার্থী শিবিরে অভিযান পরিচালনা করতে গিয়ে নিহত হয়েছেন নয় সেনা সদস্য। বোঝা যাচ্ছে একটি গুপ্ত হামলায় ইসরাইলি সেনারা নিহত হয়েছেন। এর আগে ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়, সোমবার পর্যন্ত গাজায় অভিযান পরিচালনা করতে গিয়ে ১০৫ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। ফলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে।

এর আগে গত শনিবার ইসরাইলি সংবাদমাধ্যম ডেইলি ইয়েদিয়োত আহরোনোত জানায়, যুদ্ধে এখন পর্যন্ত ৫ হাজার সেনা আহত হয়েছেন। যার মধ্যে ৫৮ শতাংশ (তিন হাজার সেনা) হাতে-পায়ে গুরুতর জখম হয়েছেন। সংবাদমাধ্যমটি আরও জানায়, প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে দুই হাজার সেনাকে ‘বিকলাঙ্গ’ হিসেবে ঘোষণা করেছে।

গত ৭ অক্টোবর হামাসের আকস্মিক আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। তাদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর ৭০ শতাংশই নারী ও শিশু।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit