বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
মালিকানা ফিরে পাওয়ার বিতর্কিত ধারা বাদ দিয়ে ব্যাংক রেজল্যুশন বিল সংসদে উত্থাপন ৪৪ পেরিয়েও দিয়া মির্জার ত্বকে ঝলমলে আভা, রহস্য কী কোন ধরনের সিনেমা করতে চান, এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন তাপসী রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফের লাভ স্টোরি ফাঁস গ্যাস না থাকলে বিল না নেওয়ার দাবি জামায়াত এমপির সৌদির তেলবাহী জাহাজে ইরানের হামলা, নিহত ২ ১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, বিচারের মুখে নারী শিক্ষিকা ‘সর্বকালের সেরা বিতর্কের অবসান’- ইনস্টাগ্রামে কেন এমন পোস্ট লিওনেল মেসির? আবারও ঘানার ডাকআউটের নেতৃত্বে কার্লোস কেইরোজ হাসপাতালে কৃষিমন্ত্রীর ক্ষোভ, ‘হারপিক নিয়ে আসেন আমি ক্লিন করবো’

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থা। আন্তর্জাতিক সুরক্ষায় থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় এই ধরনের হামলা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার (১৯ জুলাই) এক বিবৃতিতে ইরানের পরমাণু শক্তি সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই হামলার খবর নিশ্চিত করে। তবে এই হামলার ফলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বিবৃতিতে প্রকাশ করা হয়নি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনাটি ঘটল। সম্প্রতি অঞ্চলটিতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনী একের পর এক হামলা চালিয়ে আসছে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করছে এমন ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

দুই দেশের মধ্যে চলমান এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলা এমন এক সময়ে ঘটছে, যখন গত জুন মাসেই পাকিস্তানের মধ্যস্থতায় তারা যুদ্ধ বন্ধ করতে এবং একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। তবে সেই শান্তি প্রক্রিয়াকে উপেক্ষা করেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি ও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit