বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প

সৌদির তেলবাহী জাহাজে ইরানের হামলা, নিহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে  সৌদি আরবের মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাংকারে হামলার ঘটনায় ফিলিপাইনের দুই নাবিক নিহত হয়েছেন। এ হামলার জন্য তেহরানকে দায়ী করেছে রিয়াদ। তবে ইরান এখনো সৌদি আরবের এই অভিযোগের কোনো জবাব দেয়নি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সৌদি জাতীয় জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান বাহরি বুধবার (২ সেপ্টেম্বর) জানায়, তাদের ‘সিদর’ নামের জাহাজটি হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় হামলার মুখে পড়ে। স্থানীয় সময় সোমবার রাত প্রায় ১১টা ৪০ মিনিটে ঘটনাটি ঘটে।

সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক কয়েকটি প্রতিষ্ঠান জানিয়েছে, ওমানের মুসান্দাম উপদ্বীপের উত্তরে ‘সিদর’-এ কয়েকটি অজ্ঞাত বস্তু বা প্রজেক্টাইল আঘাত করে। একই সময়ে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন আরেকটি সুপারট্যাংকার ‘সেনেগাল প্রসপারিটি’-তেও হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। বাহরি এক বিবৃতিতে জানায়, ওই ঘটনায় তাদের দুই ফিলিপিনো নাবিকের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পরে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি তেলবাহী জাহাজ ‘সিদর’কে লক্ষ্য করে হামলার তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে জর্ডান, বাহরাইন ও কুয়েতেও সাম্প্রতিক ইরানি হামলার নিন্দা জানিয়ে উত্তেজনা কমানো এবং আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় সৌদি সরকার। সৌদি আরব আরও বলেছে, আন্তর্জাতিক নৌ চলাচল, বৈশ্বিক জ্বালানি সরবরাহ, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনকে সম্মান করা জরুরি।

এর আগে সামুদ্রিক ঝুঁকি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মারিস্কস ও কেপলার জানিয়েছিল, সোমবার রাতে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় সৌদি আরবের অপরিশোধিত তেলবোঝাই দুটি ট্যাংকার কয়েক মিনিটের ব্যবধানে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। প্রতিটি জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল করে সৌদি অপরিশোধিত তেল ছিল। ইরান অবশ্য হামলার দায় স্বীকার করেনি। এর আগে দেশটি দাবি করেছিল, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় দুটি তেলবাহী জাহাজ মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit