বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কোন ধরনের সিনেমা করতে চান, এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন তাপসী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী তাপসী পান্নু তার আগামী সিনেমা ‘গান্ধারী’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আজ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এ সিনেমাটি। সম্প্রতি বলিউড সিনেমার বদলে যাওয়া ধরন এবং কোন ধরনের সিনেমার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চান, তা নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। 

২০১৫ সালের তুলনায় এখন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমার ধরন কতটা বদলে গেছে।—এমন প্রশ্নের উত্তরে তাপসী পান্নু বলেন, তার ক্যারিয়ার শুরুর সময়টা ছিল অন্য রকম। তার মতো বহিরাগত অভিনেতারা তুলনায় বেশি সুযোগ পেতেন।  সেই সময়ে নানা ধরনের সিনেমা তৈরি হতো বলে জানান এ অভিনেত্রী।

 তিনি বলেন,  ‘এখন যেমন সিনেমা হয়, সেই ধরনের সিনেমা তখন হলে, আমার মতো কারও ক্যারিয়ারই তৈরি হতো না।’

সম্প্রতি গত কয়েক মাসে মুক্তি পাওয়া কিছু সিনেমা দেখে পরিবারের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছিলেন তাপসী পান্নু। মজা করে নিজেকেই প্রশ্ন করেন তিনি, এবার কি তার অবসর নেওয়ার সময় হয়ে গেল? এর পরেই অভিনেত্রী বলেন, নির্দিষ্ট ধরনের কিছু সিনেমায় অভিনয় করার চেয়ে তিনি অবসর নেওয়াকেই পছন্দ করবেন। তবে তিনি এটাও মানেন, সেই ধরনের সিনেমারও নিজস্ব দর্শক রয়েছে।

তাপসী পান্নু বলেন, অভিনয়কে তিনি ভালোবাসেন ঠিকই, কিন্তু শুধু কাজ পাওয়ার জন্য যে কোনো সিনেমায় অভিনয় করতে রাজি নন। তিনি বলেন, আমি আমার কাজকে ভালোবাসি। কিন্তু অন্ধভাবে কাজকে ভালোবাসি না যে, এ ধরনের সিনেমায় অভিনয় করতেই হবে।

অভিনেত্রী বলেন, এমন কাজ করতে চান, যেটা বহু বছর পর ফিরে দেখলেও তার ভালো লাগবে। সময়ের সঙ্গে ছবির ধরন এবং দর্শকের পছন্দ বদলাতে পারে। কিন্তু একজন অভিনেতার কাজের তালিকাই শেষ পর্যন্ত থেকে যায়। তিনি বলেন, আরও ১০ বছর পরও যখন কেউ তার সিনেমাগুলোর দিকে ফিরে তাকিয়ে দেখবেন, তখন তিনি যেন গর্ববোধ করেন। অনেকেই মনে করেন, তাপসীর নিশানা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘টক্সিক’-এর দিকে। যদিও সরাসরি তিনি যশ ও কিয়ারা আদভানির সিনেমার নাম করেননি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit