বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি হবে না বিপিএল, ঘরোয়া ক্রিকেটে বাড়বে ম্যাচ ফি তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী খেলোয়াড় বিক্রি করে ইতিহাসের সর্বোচ্চ আয় চেলসির এবার মার্কিন কয়েনে ট্রাম্পের ছবি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপে এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চেনাতে আসছে নতুন ফিচার

‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে ইরানে অবস্থান করছেন না বলে দাবি করেছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-হাদাস। একটি ইসরাইলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি এবং কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই নিজের বার্তা দিয়ে আসছেন।

ইসরাইলি নিরাপত্তা সূত্রটি আল-হাদাসকে জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতার নামে যেসব বার্তা বা বিবৃতি প্রকাশিত হচ্ছে, সেগুলো আসলে তার নিজের লেখা নয়। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন প্রধান আহমাদ ওয়াহিদি এবং বাহিনীর অন্য শীর্ষ কর্মকর্তারা মোজতাবা খামেনির নামে এসব বার্তা লিখে দিচ্ছেন।

সূত্রটি আরও উল্লেখ করেছে যে ইরানের অভ্যন্তরে বর্তমানে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও বিভাজন চলছে, যা খোদ ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে সূত্রটি জানিয়েছে, তেহরান যদি ইসরাইলে কোনো ধরনের হামলাও চালায়, তাও ওয়াশিংটন চায় না যে ইসরাইল পাল্টা হামলায় অংশ নিক। অর্থাৎ, ইরানের ওপর কোনো ধরনের সামরিক পদক্ষেপে ইসরাইলের সরাসরি অংশগ্রহণ এড়াতে চাইছে যুক্তরাষ্ট্র।

সূত্র: টাইমস অব ইসরাইল।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২৬,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit