শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আর্জেন্টিনা-স্পেন মহারণের প্রথমার্ধ গোলশূন্য

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের ফাইনালের মহারণে শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ ধরে রেখেছে স্পেন। আক্রমণ ও বলের দখলে এগিয়ে ছিল স্প্যানিশরা। আর্জেন্টিনার রক্ষণে একের পর এক ভীতি ছড়াচ্ছে তারা। তবে গোলের দেখা পায়নি কোনো দল। এতে প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল ডি-বক্সের ডান পাশ দিয়ে জোরালো শট নিলেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ তা ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন। এরপর ১২তম মিনিটে স্পেন প্রথম কর্নার পেলেও লিসান্দ্রো মার্তিনেজের সতর্কতায় আর্জেন্টিনা বিপদমুক্ত থাকে।

১৪তম মিনিটে দানি ওলমোকে ফাউল করেন আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টার, তবে রেফারি স্লাভকো ভিনচিচ কোনো কার্ড দেখাননি। ১৬তম মিনিটে লিওনেল মেসি বলের নিয়ন্ত্রণ নেওয়ার সময় স্পেনের অ্যালেক্স বায়েনার ফাউলের শিকার হন। এরপর ১৭তম মিনিটে আবারও লামিন ইয়ামাল বল নিয়ে ডি-বক্সে প্রবেশের চেষ্টা করলে তার দুর্বল শট সহজেই ধরে ফেলেন গোলরক্ষক মার্তিনেজ। ২১ ও ২২তম মিনিটে অফসাইডের ফাঁদে পড়েন যথাক্রমে মিকেল ওয়ারজাবাল ও নিকো গনজালেজ।

২৪তম মিনিটে মার্ক কুকুরেয়ার শট থেকে স্পেন আরেকটি কর্নার আদায় করে নেয়, কিন্তু অ্যালেক্স বায়েনার সেই কর্নার কিক সরাসরি নিজের গ্লাভসে নেন এমিলিয়ানো মার্তিনেজ। এরপর ৩৮ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শট নিয়েছিলেন মিকেল ওইয়েরজাবাল। তবে তার শটটা বেশ সহজেই ঠেকালেন আর্জেন্টাইন গোলরক্ষক। শেষের দিকে মিকেল ওয়াইরাজাবালকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। প্রথমার্ধে স্পেন ৩টি শট নিয়ে ২টা লক্ষ্যে রাখলেও আর্জেন্টিনা কোনো শটই এখন পর্যন্ত নিতে পারেনি। আর্জেন্টিনার দখলে বল ছিল ৬৫ শতাংশ আর স্পেনের ৩৫।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৬,/রাত ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit