স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। প্রথম সেমিতে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্প্যানিয়ার্ডরা। অন্যদিকে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হয় দুই দল।
টুর্নামেন্টে ফেভারিট হিসেবে খেলতে আসা স্পেন টানা ৩৭টি ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে পা রেখেছে। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে ইউরো চ্যাম্পিয়নরা এতটাই গোছানো ফুটবল খেলছে যে প্রতিপক্ষকে মাঠে কোণঠাসা করে ফেলছে।
এই ম্যাচ জিতলে তারা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ নিজেদের ঘরে তুলবে। এর আগে ২০১০ সালে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।
এদিকে, ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার ডিফেন্স যাত্রা এবার মোটেও সহজ ছিল না। কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন সব লড়াকু ম্যাচ পেরিয়ে তারা ফাইনালে এসেছে।
প্রতি ম্যাচেই মেসির গোল, অ্যাসিস্ট এবং জাদুকরী পারফরম্যান্স দলকে টেনে তুলেছে। ফাইনালেও মেসির জাদুকরীর পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছে তার সমর্থকরা। এই ম্যাচ জিতলে তারা চতুর্থবারের মতো বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তুলবে।
কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৬,/রাত ১:২৫