বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি হবে না বিপিএল, ঘরোয়া ক্রিকেটে বাড়বে ম্যাচ ফি তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী খেলোয়াড় বিক্রি করে ইতিহাসের সর্বোচ্চ আয় চেলসির এবার মার্কিন কয়েনে ট্রাম্পের ছবি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপে এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চেনাতে আসছে নতুন ফিচার

বিশ্বকাপ জিততে দুই ‘অভিশাপ’ কাটাতে হবে আর্জেন্টিনাকে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের পুনরাবৃত্তি থেকে মাত্র এক ম্যাচ দূরে আছে আর্জেন্টিনা। আজ রাতে স্পেনের বিপক্ষে ফাইনালের বৈতরণি পার হলেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরবেন লিওনেল মেসি। কিন্তু সেই শিরোপা জিততে হলে শুধু স্পেনের বিপক্ষে নয়, আর্জেন্টিনাকে লড়তে হবে পরিসংখ্যানের দুই ‘অভিশাপের’ বিপক্ষেও, কয়েক দশক ধরে যা তাড়া করে ফিরছে বিশ্বজয়ীদের। 

ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর হওয়ার ‘অভিশাপ’

আর্জেন্টিনা বিশ্বকাপ শুরু করেছিল ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে। মাঝপথে শীর্ষস্থান হারালেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আবারও পুনরুদ্ধার করে শীর্ষস্থান। কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন গল্প, ১৯৯৩ সালে ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দলই ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ জিততে পারেনি।

১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে শুরু। সেবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জার্মানি বাদ পড়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। তিন দশক পেরিয়ে গেলেও সেই অভিশাপ এখনো কাটেনি। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলের কপালে বিশ্বকাপ শিরোপা আর জোটে না। আর্জেন্টিনা কি এবার পারবে সেই অভিশাপ কাটিয়ে। শিরোপাটা নিজেদের করে নিতে? 

পরপর দুই ট্রফির অপেক্ষা ৬৪ বছরের

দ্বিতীয় অভিশাপটা বিশ্বজয়ী দলের গায়ে লেপ্টে আছে ৬০ বছরের বেশি সময় ধরে। পরপর দুবার বিশ্বকাপ জেতার রেকর্ড আছে মাত্র দুটি দলের। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল। এই দুই দল বাদে পরপর দুবার বিশ্বকাপ জিততে পারেনি আর কোনো দলই।

তবে মজার ব্যাপার হলো এই দুই দলই জিতেছিল জুলে রিমে ট্রফি। নতুন বিশ্বকাপ ট্রফি আসার পর পরপর দুবার সেটা উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়নি কারোরই। এর মধ্যে পরপর দুবার ফাইনাল খেলেছে আর্জেন্টিনা, জার্মানি (১৯৮৬ ও ১৯৯০), টানা তিনবার খেলেছে ব্রাজিল (১৯৯৪, ১৯৯৮, ২০০২। কিন্তু পরপর দুবার নতুন বিশ্বকাপ জেতা হয়নি কারোরই।

স্পেনের বিপক্ষে তাই লিওনেল স্কালোনির শিষ্যরা আজ মাঠে নামবেন ‘অভিশাপ’ কাটানোর লড়াইয়ে। যদি ‘অভিশাপ’ কাটিয়ে শিরোপা ঘরে তুলতে পারে, তবেই জার্মানি, ইতালির সঙ্গে নাম লেখা হবে আর্জেন্টিনার। জার্সিতে শোভা পাবে চারটি তারকা। নতুন করে ইতিহাস কি গড়তে পারবে তারা?

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit