ডেস্ক নিউজ : চেলসি এবার দলবদলের বাজারে গড়েছে নতুন ইতিহাস। ২০২৬ সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় বিক্রি করে ইংলিশ ক্লাবটি আয় করেছে রেকর্ড ৪৪৮ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৩০০ কোটিরও বেশি।
চেলসির সবচেয়ে বড় বিক্রি ছিল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। দলবদলের শেষ দিনে তাকে ১৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। এই ট্রান্সফারটি প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফির যৌথ রেকর্ডও গড়েছে।
একের পর এক তারকা ও গুরুত্বপূর্ণ স্কোয়াড সদস্যকে বিক্রি করে চেলসি শুধু দল পুনর্গঠনই করেনি, বরং ইউরোপীয় ফুটবলের দলবদলের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রয় আয়ের নতুন রেকর্ডও নিজেদের নামে লিখিয়েছে।
কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১৫