বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প

এবার মার্কিন কয়েনে ট্রাম্পের ছবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক ডলারের নতুন কয়েনে জায়গা পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) কয়েনটি উন্মোচন করেছে ইউএস মিন্ট। কয়েনের এক পাশে ট্রাম্পের ছবি। সঙ্গে রয়েছে ‘LIBERTY’, ‘IN GOD WE TRUST’ এবং ‘1776–2026’ লেখা। অন্য পাশে রয়েছে প্রেসিডেন্টের সিল ও ২৫০তম বার্ষিকীর প্রতীক।

কয়েনটি আইনগতভাবে বৈধ মুদ্রা হলেও সাধারণ লেনদেনে ব্যাপকভাবে ছাড়ার পরিবর্তে মূলত স্মারক ও সংগ্রহের জন্য বিক্রি করা হচ্ছে। ২৫টি কয়েনের এক রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৬১ ডলার এবং ১০০ কয়েনের ব্যাগের দাম ১৫৪ ডলার ৫০ সেন্ট। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মিন্টের ওয়েবসাইটে কয়েনটি স্টক-আউট হয়ে যায়।

যুক্তরাষ্ট্রে সাধারণভাবে জীবিত ব্যক্তির প্রতিকৃতি মুদ্রায় ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে ২০২০ সালের একটি আইনের বিশেষ বিধান ব্যবহার করে ২০২৬ সালের ২৫০তম বার্ষিকী উপলক্ষে এই কয়েন তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। কয়েনটির রং সোনালি হলেও এতে কোনো স্বর্ণ নেই। এতে ৮৮ দশমিক ৫ শতাংশ তামা এবং বাকি অংশে জিংক, ম্যাঙ্গানিজ ও নিকেল রয়েছে।

এর মাধ্যমে ট্রাম্প প্রায় এক শতাব্দী পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় থাকা প্রথম জীবিত প্রেসিডেন্ট হিসেবে নজির গড়লেন। মে মাসে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ট্রাম্পের ছবি সংবলিত নতুন ২৫০ ডলারের নোট ইস্যুর পরিকল্পনা করছে মার্কিন প্রশাস। চলতি বছরের মার্চে ট্রেজারি বিভাগ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের কাগুজে মুদ্রায় ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হবে—যা কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রথম।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit