সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
হামাসের নতুন প্রধান খলিল আল-হাইয়া সুদানে ড্রোন আতঙ্ক: আকাশ থেকে নেমে আসছে মৃত্যু কাতারের দেওয়া বিমানটি আরও উন্নত করা হবে: ট্রাম্প আর্জেন্টিনার ইতিহাসে আবারও সেই জুলাই অভিশাপের পুনরাবৃত্তি! হারের হতাশা নাকি রাগ, আর্জেন্টিনার পারেদেস যা করলেন দেখে হতবাক ফুটবল বিশ্ব ওমরাহ ভিসার মেয়াদ নিয়ে সুখবর দিল সৌদি আরব নেত্রকোণায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে,–এমপি রোকন উদ্দিন বাবুল প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না জমিয়ত গোল্ডেন বল জিতলেন মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন

হেলিকপ্টারে করে ফাইনাল দেখতে এলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৮ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা ও স্পেনের মধ্যেকার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দেখতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্টেডিয়ামের পাশেই মার্কিন প্রেসিডেন্টকে বহন করা একটি বিমান অবতরণ করেন। এ সময় কঠোর নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে স্টেডিয়ামে প্রবেশের জন্য দর্শকদের দীর্ঘ সারি অপেক্ষা করছিল।

এর আগে মেডোল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রার জন্য প্রেসিডেন্ট বেডমিনস্টারের ‘ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব’ থেকে ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারে করে রওনা হন। ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মেটলাইফ স্টেডিয়ামের একটি লাক্সারি বক্সে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে অবস্থান করছেন। এছাড়াও ওই বক্সে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

আর্জেন্টিনা ও স্পেন ম্যাচের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প। ম্যাচের আগে ট্রাম্প ম্যাচটি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে ফক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা খুব কঠিন।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৬,/রাত ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit