শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

এমবাপ্পেকে টপকে ইতিহাসে ইয়ামাল, বিশ্বকাপ ফাইনালে গড়লেন নতুন কীর্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন স্পেনের বিস্ময়বালক লামিনে ইয়ামাল। আর্জেন্টিনার বিপক্ষে শুরুর একাদশে জায়গা নিশ্চিত করে ১৯ বছর ৬ দিন বয়সে তিনি বিশ্বকাপ ফাইনালে খেলা ইতিহাসের তৃতীয় কনিষ্ঠতম ফুটবলার হতে যাচ্ছেন।

স্পেনের আরেক তরুণ ডিফেন্ডার পাউ কুবারসিও গড়ছেন বিরল কীর্তি। ১৯ বছর ১৭৮ দিন বয়সে তিনি এই তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছেন।

বিশ্বকাপের ইতিহাসে ১৯ বছর পূর্ণ হওয়ার আগেই ফাইনাল খেলেছেন মাত্র দুজন ফুটবলার। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর ২৪৯ দিন বয়সে ব্রাজিলের হয়ে ফাইনালে জোড়া গোল করে দলকে শিরোপা জিতিয়েছিলেন কিংবদন্তি পেলে। এরপর ১৯৮২ সালে ১৮ বছর ১৭৪ দিন বয়সে পশ্চিম জার্মানির বিপক্ষে ইতালির হয়ে ফাইনাল খেলেছিলেন জিউসেপ্পে বারগোমি। দুইজনই বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে মাঠ ছেড়েছিলেন।

রবিবারের এই ফাইনালের আগে তালিকার তৃতীয় স্থানে ছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে ১৯ বছর ২০৭ দিন বয়সে মাঠে নেমে গোলও করেছিলেন তিনি। তবে এবার তাকে পেছনে ফেলেছেন স্পেনের দুই তরুণ তারকা। ইয়ামাল উঠে এসেছেন তৃতীয় স্থানে, আর কুবারসি জায়গা নিয়েছেন চতুর্থ স্থানে।

বিশ্বকাপ ফাইনালে খেলার মাধ্যমে ইয়ামালের দুর্দান্ত ক্যারিয়ারে যুক্ত হলো আরও একটি অনন্য অর্জন। এর আগে তিনি ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় ও সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ড গড়েছিলেন। মাত্র ১৭ বছর বয়সেই ইউরোর শিরোপা জেতার পর দুই বছরের ব্যবধানে পৌঁছে গেলেন নিজের প্রথম বিশ্বকাপ ফাইনালেও।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।

বিশ্বকাপ ফাইনালে খেলা সর্বকনিষ্ঠ পাঁচ ফুটবলার:

১. পেলে- ১৭ বছর ২৪৯ দিন (১৯৫৮)
২. জিউসেপ্পে বারগোমি- ১৮ বছর ১৭৪ দিন (১৯৮২)
৩. লামিনে ইয়ামাল- ১৯ বছর ৬ দিন (২০২৬)
৪. পাউ কুবারসি- ১৯ বছর ১৭৮ দিন (২০২৬)
৫. কিলিয়ান এমবাপ্পে- ১৯ বছর ২০৭ দিন (২০১৮)

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৬,/রাত ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit