শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
‘আমাদের এক্স ফ্যাক্টর’, হাসানকে নিয়ে কেন্ট সতীর্থের উচ্ছ্বাস সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ভ্রান্ত ধারণা ভেঙে গেছে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন লং মার্চের পেছনে অন্য উদ্দেশ্য আছে কিনা দেশের জনগণ জানতে চায়: রাশেদ খান ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান রাঙামাটিতে ডাকাতি, ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার-১০ দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা আশুলিয়ায় ফ্রেশ বাজার লিমিটেডের কম দামে পণ্য সরবরাহ ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ, প্রশ্ন তাসনিম জারার ইসরাইলকে বয়কট করা বিশ্ববিদ্যালয়গুলোকে সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র

লং মার্চের পেছনে অন্য উদ্দেশ্য আছে কিনা দেশের জনগণ জানতে চায়: রাশেদ খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

ডেস্ক নিউজ : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লং মার্চের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা দেশের জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, ১৯৯৬ এর জামায়াত এবং আওয়ামী লীগ মিলে বিএনপি’র বিরুদ্ধে অবস্থান নেয়ার ইতিহাস রয়েছে। ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার যে ঘোষণা দিয়েছে সেটির প্রেক্ষাপট তৈরিতে কাজ করছে কিনা তা দেখা উচিত।
নারায়ণগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগ কর্তৃক এক জামায়াত নেতা আক্রান্ত হওয়ার পরও জামায়াতের পক্ষ থেকে কোনো বিবৃতি বা প্রতিবাদ না আসায় তিনি বিস্ময় প্রকাশ করেন। রাশেদ খান বলেন, ‘জামায়াত নেতাকে কোপানো হচ্ছে কিন্তু যারা কোপাচ্ছে সেই যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে জামায়াতের অবস্থান নেই।’
বিরোধী দলকে প্রধানমন্ত্রীকে নিয়ে গঠনমূলক যৌক্তিক সমালোচনা করার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, গতকাল এনসিপির যে ব্যক্তি প্রধানমন্ত্রীকে নিয়ে গালিগালাজ করলো এটি মানা যায় না। এর বিচার না করলে তা ব্যাধির মত ছড়িয়ে পড়বে।
এখন যারা বিএনপিকে গালিগালাজ করছে আওয়ামী লীগের সময় তারা কোথায় ছিল বলেও প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রীর এই সহকারী। তিনি বলেন, যারা গালিগালাজের সংস্কৃতিকে রাজনৈতিক সংস্কৃতি তাদের বিরুদ্ধে বিচার নেয়া প্রয়োজন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit