বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প

ভারতীয় কোম্পানিকে ব্যবসা বন্ধের নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় ভারতের বহুজাতিক কোম্পানি টাটা কেমিক্যালসকে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। কোম্পানিটির দীর্ঘদিনের উপস্থিতি দেশের মানুষের বা অর্থনীতির কোনো উপকারে আসেনি বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

প্রেসিডেন্ট রুটো আরও বলেন, টাটা কেমিক্যালসের স্থলাভিষিক্ত হিসেবে ব্যবসা পরিচালনা করতে কেনিয়া সরকার দুটি নতুন প্রতিষ্ঠানকে নিয়ে আসবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেনিয়ার দক্ষিণাঞ্চলীয় কাজিয়াদো অঞ্চল সফরকালে কঠোর বার্তা দিয়ে প্রেসিডেন্ট রুটো বলেন, ‘ওই টাটা কোম্পানির সঙ্গে ১০০ বছরের একটি চুক্তি ছিল। কিন্তু দীর্ঘ সময়েও কাজিয়াদোতে তারা তেমন কিছুই তৈরি করেনি, স্থানীয়দের জন্য কোনো উল্লেখযোগ্য কারখানাও গড়ে তোলেনি।’
নিজের সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দুটি নতুন কোম্পানিকে এখানে নিয়ে আসব… একটি কোম্পানি এখানে কাজিয়াদোতে একটি বড় কাচ তৈরির কারখানা স্থাপন করবে এবং অন্য কোম্পানিটি রাসায়নিক উৎপাদন করবে। আমরা কি অন্য দেশের বা প্রতিষ্ঠানের দাস হয়ে থাকব?’প্রেসিডেন্ট রুটোর এই আকস্মিক সিদ্ধান্ত এবং কড়া সমালোচনার বিষয়ে টাটা কেমিক্যালসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এর আগে গত জুলাইয়ের শেষ দিকে টাটা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছিল, কেনিয়া সরকারের নির্দেশে তাদের অঙ্গপ্রতিষ্ঠান টাটা কেমিক্যালস লিমিটেড-কে মাগাদি সোডা কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে এবং সোডা অ্যাশ রফতানি পুরোপুরি বন্ধ রাখতে বলা হয়েছে।

তথ্যসূত্র: এপি

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit