মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ ইলন মাস্কের গ্রক বটে একাধিক নতুন ফিচার, অ্যামাজনের সঙ্গে বিরোধ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন টানা ৫ দিনের ছুটি শুরু, যাদের করতে হবে অফিস মামলা দেন, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক টানা ছুটিতে কক্সবাজার আসছে পর্যটক, এড়িয়ে চলছে রিসোর্ট-কটেজ

অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

বিনোদন ডেস্ক : মেক্সিকোয় ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মেক্সিকান সংগীতশিল্পী হোনাতান মেলেন্দেজ। নিজ বাড়ি থেকে ৩৮ বছর বয়সী এই শিল্পীর মরদেহের পাশাপাশি উদ্ধার করা হয়েছে তাঁর ৩৫ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ, তিন বছরের মেয়ে এবং ২১ বছর বয়সী এক পরিচারিকার মরদেহ।

মর্মান্তিক ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, হত্যাকাণ্ডের সময় হোনাতানের স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। একই বাড়ি থেকে ছয় বছর বয়সী আরো একটি শিশুকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পরিবারের পোষ্য কুকুরটিকেও বাড়ির ভেতরে বাঁধা অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। হোনাতানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর সংগীতদল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা হোনাতানকে চিরকাল গভীর ভালবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখব।’
ব্যান্ডটিতে কিবোর্ডবাদক হিসেবে দায়িত্ব পালন করতেন হোনাতান। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ছিলেন ৩৮ বছর বয়সী এক সংগীতশিল্পী, যাঁকে জেএএমও আদ্যক্ষরে শনাক্ত করা হয়েছে, তাঁর ৩৫ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী, তাঁদের ছোট মেয়ে এবং ২১ বছর বয়সী এক তরুণী।
তদন্তকারীদের দাবি, নিহত চারজনের মধ্যে তিনজনের মাথায় গুলি করা হয়েছিল। অন্য একজনকে পিঠে গুলি করা হয়। ঘটনার পর হত্যাকাণ্ডের কারণ ও এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এক তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন নিহতদের একজনের ব্যবসায়িক অংশীদার বলে জানা গেছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, পরিবারের সদস্যদের সঙ্গে থাকা বিশ্বাসের সম্পর্কের সুযোগ নিয়েই ওই ব্যক্তি বাড়িতে প্রবেশের পথ তৈরি করেছিলেন।
নৃশংস এই হত্যাকাণ্ড ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে হত্যার সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit