বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

‘ইতিহাস তো আগেই তৈরি হয়ে গেছে’— ফাইনালের আগে মেসির বার্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির আর কীইবা জেতার বাকি আছে! সবই তো জিতেছেন। আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালেই। এরপর সর্বশেষ দুই কোপা আমেরিকাতেও হয়েছেন চ্যাম্পিয়ন। তাই আরেকটি বিশ্বকাপ ফাইনালের আগে মেসির কণ্ঠে তৃপ্তির সুর—ইতিহাস তো আগেই তৈরি হয়ে গেছে।

ফাইনালের কয়েক ঘণ্টা আগে পুরো আর্জেন্টিনা দলের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। সেখানে তিনি লিখেছেন, ‘এতগুলো বছরের সবচেয়ে সুন্দর বিষয়টি শুধু ট্রফি জেতা ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল অসাধারণ।

এই দলটার সঙ্গে প্রতিদিন সময় কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।’ সতীর্থ, কোচিং স্টাফ ও দলের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি আরও লিখেছেন, ‘ধন্যবাদ আমার সব সতীর্থকে, কোচিং স্টাফকে ও সেসব মানুষকে, যারা এই জাতীয় দলটাকে একটি পরিবারের মতো আগলে রাখতে দিনরাত পরিশ্রম করেছেন।’

ফাইনাল নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ইনস্টাগ্রাম পোস্টে মেসি লিখেছেন, ‘যা-ই ঘটুক না কেন, এই দলটি ইতোমধ্যেই এমন এক ইতিহাস তৈরি করে ফেলেছে, যা আমরা কোনো দিন ভুলব না এবং কেউ কোনো দিন মুছেও ফেলতে পারবে না। এগিয়ে যাও, আর্জেন্টিনা।’ 

বিশ্বকাপে মেসির সময়টা যেন স্বপ্নের মতোই কাটছে। ৩৯ বছর বয়সি এই তারকা এবারের বিশ্বকাপে করেছেন ৮ গোল, করিয়েছেন আরও ৪টি। তার নেতৃত্বেই আর্জেন্টিনা উঠে এসেছে আরেকটি বিশ্বকাপের ফাইনালে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit