শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

অবরোধে ২৪ ঘণ্টায় চার যানবাহনে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধে সারা দেশে গত ২৪ ঘণ্টায় চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এ তথ্য জানান মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত চারটি অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দুটি বাস, একটি ট্রাক ও একটি পিকআপভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ও ৩৫ জন কাজ করেছে বলেও জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এই কর্মকর্তা।

গত ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৭৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে—বাস ১৭০টি, ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল আটটি ও অন্যান্য গাড়ি ২৮টি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit