বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

চৌগাছায় খেজুর গুড়ের হাট ওয়েব সাইটের উদ্বোধন

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সরাসরি গাছিদের কাছ থেকে খাঁটি খেজুর গুড় সংগ্রহের জন্য খেজুর গুড়ের হাট ওয়েবসাইটের উদ্বোধন এবং খেজুর গাছ কাটা গাছিদের মধ্যে সমবায় সমিতির সনদ বিতরণ করা হয়েছে। সোমবার (১১ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে ওয়েব সাইটের উদ্বোধন এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

চৌগাছায় খেজুর গুড়ের হাট ওয়েব সাইটের উদ্বোধন যশোর এমএম কলেজে বায়োমেট্রিক হাজিরা যন্ত্র স্থাপনঅনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মুবাশ্বির হোসেন, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, সমবায় কর্মকর্তা ওয়াহিদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিন শতাধিক খেজুর গাছ কাটা গাছি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, যশোরের ঐতিহ্যবাহী খেঁজুর রস ও গুড়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে গত দুই বছর ধরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত মৌসুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুটি খেজুর বাগান করাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কপোতাক্ষ ও ভৈরব নদের দুই পাড়সহ বিভিন্ন স্থানে পঞ্চাশ লক্ষাধিক খেজুর গাছ ও বীজ রোপন করা হয়েছে। গত বছর উপজেলায় খেঁজুর গুড়ের মেলা করা হয়েছে। যা প্রতি বছর ১ মাঘ থেকে নিয়মিত অনুষ্ঠিত হবে।

তিনি গাছিদের উদ্দেশ্য করে বলেন, এখন থেকে প্রতি বছর উপজেলায় যতো খেজুর বীজ হবে সব রোপণ করে দিতে হবে। দেখা যাবে দুই থেকে তিন বছরের মধ্যে উপজেলার খেজুরগুড়ের ঐতিহ্য ফিরে এসেছে। তিনি গাছিদের প্রতি অনুরোধ রেখে বলেন, আগে উপজেলায় আড়াই শতাধিক খেজুর গুড়ের কারখানা ছিল। ইটভাটায় গাছ বিক্রি করে দেওয়ায় কালক্রমে এর ঐতিহ্য ধ্বংসের পথে। মনে রাখবেন ইটভাটায় কোন খেজুর গাছ বিক্রি করা যাবে না। তাহলে কয়েক বছরের মধ্যে এই এলাকায় খেজুর গুড়ের ঐতিহ্য ফিরে আসবে।

তিনি বলেন, আপনাদের সমাবায় সমিতি করে দেওয়া হয়েছে। ওয়েবসাইট করে দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মানুষ অনলাইনে সরাসরি আপনাদের কাছ থেকে খাঁটি খেজুর গুড় কিনতে পারবেন। তিনি গাছিদের বলেন, দয়া করে গুড়ে কোনো ভেজাল দেবেন না। তিনি বলেন, এই সমবায় সমিতির মাধ্যমে আপনারা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। গত দুই বছরের মতো আপনারা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সকল প্রকার কৃষি প্রণোদনা পাবেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit