শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন ‘এ’ প্লাস খাবে পাঁচ লাখ সাড়ে ১৭ হাজার

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ লাখ ১৭ হাজার ৫৫৪ জন শিশু ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাবে। সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার জেলা সদরসহ নয়টি উপজেলার দুই হাজার ৪৩৩টি কেন্দ্রে শিশুদেরকে ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ক্যাম্পেইন। 

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, শিশুদের মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সি ৫৫ হাজার ২৬৫ জন ও ১২ থেকে ৫৯ মাসের চার লাখ ৬২ হাজার ২৮৯ জন রয়েছে। কেন্দ্রগুলোতে চার হাজার ৮৬৬ জন স্বেচ্ছাসেবক ও ৪০৫ জন স্বাস্থ্য সহকারি দায়িত্ব পালন করবেন। এছাড়াও ৯৬জন এএইচআই এবং ৩৪৮জন পরিবার কল্যাণ সহকারি দায়িত্ব পালন করবেন। ক্যাম্পেইন উপলক্ষে সর্বত্র মাইকিং করা হচ্ছে। 

তিনি আরো জানান, যেসব শিশু কেন্দ্রে গিয়ে ক্যাপসুল খেতে পারবে না বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য কর্মীরা তাদেরকে ক্যাপসুল খাওয়াবে। কোন শিশু ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবেনা। তবে ক্যাপসুল নিয়ে কেউ যেন গুজবে কান না দেয়। এ ক্যাপসুলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ক্যাম্পেইন উপলক্ষে ¯øাইড প্রদর্শন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আসমাউল হোসনা। সিভিল সার্জন ডা. মো. একরামউল্লাহর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit