বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের চলমান আক্রমণে আর সংযম দেখাতে রাজি নয় ইরান। হামলার জবাবে তেহরান কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে, তার একটি জীবন্ত ‘দৃষ্টান্ত’ কুয়েত।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতির অধ্যাপক রোকসানা ফরমানফারমিয়ান আল জাজিরাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানের অভ্যন্তরে ধীরে ধীরে এই ধারণা জোরালো হচ্ছে যে, সংযম দেখিয়ে এখন আর আলোচনার কোনো লাভ হবে না।

অধ্যাপক রোকসানা জানান, ইরানের সংবাদপত্র ও গণমাধ্যমের সম্পাদকীয়গুলো পড়লে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। দেশটিতে এখন এই অনুভূতি প্রবল হচ্ছে যে, ইরানকে শক্ত হাতে জবাব দিতে হবে। নিজেদের টিকে থাকার সক্ষমতা প্রমাণের পাশাপাশি, যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধ বেশিদিন চালিয়ে নিতে না পারে, সেই ব্যবস্থাও করতে হবে।

এই কঠোর অবস্থানের অংশ হিসেবেই মূলত কুয়েতকে বেছে নিয়েছে তেহরান। রোকসানা বলেন, যুক্তরাষ্ট্র দৃশ্যত ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে। তারা বিমানবন্দর, পানি শোধনাগার এবং সেতুগুলোকে লক্ষ্যবস্তু করছে।

এরই কড়া জবাবে ইরান এখন ঠিক একই ধরনের কৌশল কুয়েতে প্রয়োগ করছে। যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তেহরান চাইলে তাদের ঠিক কতটা ক্ষতি করতে পারে—কুয়েতে পাল্টা হামলা চালিয়ে মূলত সেই বার্তাই দেওয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৬,/রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit