রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯০ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা : নেত্রকোনার খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ ও আইনজীবী গিয়াস উদ্দিন আহমেদ একটি লিখিত প্রতিবাদে দাবি করেছেন, গত ১ জুলাই ২০২৬ তারিখে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত “বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ” শীর্ষক সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি অভিযোগ করেন, ওই সংবাদে প্রকাশিত তথ্য তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং আর্থিকভাবেও ক্ষতির সম্মুখীন করেছে। লিখিত বক্তব্যে গিয়াস উদ্দিন আহমেদ বলেন, বল্লী, রাজাপুর, হারাকান্দি ও হাতিলা মৌজায় অবস্থিত প্রায় ৮.৫ একর ( ৮৫০ ) শতাংশ জমির বৈধ মালিক তিনি। পৈতৃক সূত্র, ওয়ারিশান দলিল এবং দীর্ঘদিনের ভোগদখলের ভিত্তিতে ওই জমির ওপর তার আইনগত মালিকানা বিদ্যমান রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্যের কাছেও তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। গিয়াস উদ্দিন আহমেদ প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট মহলের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান। প্রতিবাদকারী: গিয়াস উদ্দিন আহমেদ অধ্যক্ষ, খালিয়াজুরী কলেজ খালিয়াজুরী, নেত্রকোনা।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৬,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit